ads

বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ গুজব

খবর টি পড়েছেন : ২৭২
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ গুজব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’। একই সঙ্গে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার এক তথ্য বিবরণীতে ওই তথ্য জানানো হয়েছে। সেপ্টেম্বরে যাত্রা শুরু করা তথ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সেল প্রথম কোনো গুজবের মীমাংসা করে তা সংবাদমাধ্যমে জানালো।
বিবরণীতে বলা হয়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া স্পেস বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ সংবাদটিকে গুজব হিসেবে নিশ্চিত করেছে। খবর: বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রব্বানীর শারীরিক অবস্থার উন্নতি পরবর্তী সংবাদ জোটের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads