ads

বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিন বদলের ঘোষণা দিয়েছিলাম, দিন বদল করেছি : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৯
দিন বদলের ঘোষণা দিয়েছিলাম, দিন বদল করেছি : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দিন বদলের ঘোষণা দিয়েছিলাম দিন বদল করেছি। বাংলাদেশের মানুষ এখন ভাল আছে। বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। যে ভাষণকে আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ এক সময় বাজাতে দেয়নি বিএনপি-জামাতের লোকেরা।’ তিনি ২১ নভেম্বর বুধবার সকালে ঢাকা সেনানিবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৮’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওইসব কথা বলেন।
ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে আর্থিক সম্মানী ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী ৯ জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর সদস্যকে ২০১৭-১৮ সালের শান্তিকালীন পদকে ভূষিত করেন।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের সম্মান দেয়ার জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা এবং বীরদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের ভাতা এবং সম্মানীর জন্য আইন করা হয়েছে। ইচ্ছে করলেই এটা কেউ বন্ধ করতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য আধুনিক সরঞ্জামাদি কেনা থেকে শুরু করে অনেক কিছু করেছে আমাদের সরকার। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোটের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে… পরবর্তী সংবাদ বিএনপি থেকে আওয়ামী লীগে আসতে অনেকেই আগ্রহী :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads