ads

মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় সুইসাইড নোট লিখে কলেজ শিক্ষিকার আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২১৭
খুলনায় সুইসাইড নোট লিখে কলেজ শিক্ষিকার আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খুলনা : খুলনায় ইস্মিতা মণ্ডল (৩১) নামে এক কলেজ শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ১৯ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বয়রার (২৫০ বেড হাসপাতালের কাছে) ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইস্মিতা খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের অশ্মিনী মণ্ডলের মেয়ে। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষিকা।
লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার পোস্টমর্টেম করো না। আমার মরদেহের যে অঙ্গগুলো কাজে লাগে তা আমি ২৫০ বেড হাসপাতালে দান করে গেলাম। আমার টাকা-পয়সাগুলো মাকে দিয়ে গেলাম। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। ইতি তোমার অবাধ্য মেয়ে। বি. দ্র. শান্ত মাথায় মৃত্যুর পথ বেছে নিলাম। সবাইকে ক্ষমা করে গেলাম। ‘
জানা যায়, নিহত ইস্মিতার সঙ্গে একই ভাড়া বাড়িতে থাকেন তার বোন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স সুস্মিতা মণ্ডল। রাত ৮টার দিকে সুস্মিতা বাড়িতে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইস্মিতার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, সুইসাইড নোট থেকে ধারণা করা হচ্ছে, ইস্মিতা আত্মহত্যা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান পরবর্তী সংবাদ বিএনপি নেতা রফিকুল ইসলামের ৩ বছরের কারাদণ্ড

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads