ads

রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

খবর টি পড়েছেন : ২৩৪
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীসহ সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষাসমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ১৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ওই পরীক্ষা। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এবার মোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি।
এছাড়া তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তারা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। এছাড়াও এবার বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে। দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
গত বছর মোট ২৮ লাখ চার হাজার ৫০৯ জন খুদে শিক্ষার্থী প্রাথমিক সমাপনী এবং দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেয়া হচ্ছে। আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে ৮ সেট প্রশ্নে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী নিচ্ছে সরকার।
প্রাথমিক সমাপনীর সূচি: ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।
ইবতেদায়ি সমাপনীর সূচি: ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেকের নির্বাচনী কার্যক্রম খতিয়ে দেখুন: ইসিকে কাদের পরবর্তী সংবাদ দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে উঠেছে : নাসিম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads