ads

রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে উঠেছে : নাসিম

খবর টি পড়েছেন : ১৭৪
দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে উঠেছে : নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সব দল নির্বাচনে আসায় দেশে ভোটের উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনমুখী হয়ে উঠেছে। তিনি ১৮ নভেম্বর রবিবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে ওই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করেছে, বিদ্যুৎ সংকটের সমাধান করেছে, জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, পদ্মা সেতু নির্মাণ শুরু করাসহ যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে, গ্রামে গ্রামে তথ্য প্রযুক্তি সেবা সহজলভ্য করেছে। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার রাজধানীসহ সারাদেশে নতুন নতুন হাসপাতাল নির্মাণ করে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন প্রান্তে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ হিসেবে মুগদায় পাঁচশত শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করেছে যাতে শহরের উপকন্ঠের জনগণ দ্রুত চিকিৎসা নিতে পারে।তিনি চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে রোগীদের পাশে থেকে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads