ads

বুধবার , ৩১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষ এখন ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারছেন : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
মানুষ এখন ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারছেন : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রতিটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের আলোকে ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে ও মোবাইল ফোনের ব্যবহারে মানুষ এখন ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারছেন। প্রযুক্তির ব্যবহারে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ৩১ অক্টোবর বুধবার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‌‘আপনারা গবেষণার ওপর জোর দেন। দেশের মানুষ কী ধরনের রোগ হয়, কী মাত্রায় তারা ভোগে এবং এর সমাধানে আপনাদের জন্য কাজ করতে হবে।’
এর জন্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি জানান, গবেষণার সুযোগ সৃষ্টিতে দেশের প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।
শেখ হাসিনা বলেন, ‘বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে আমরা প্রথম টার্ম থেকে কাজ করে আসছি। আমাদের তিন টার্মে বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে রোগীরা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারছেন।’
এ সময় বার্ন ইনস্টিটিউট, নাক-কান গলা ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে বিশ্বমানে উন্নীত করার জন্য সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এ ছাড়াও বিদেশে অবস্থানকারী বাংলাদেশি চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা দেওয়া থেকে শুরু করে গবেষণা, ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে তাদের অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ‘আপনারা এক মহান পেশায় রয়েছেন। এই পেশায় থেকে মানুষকে আন্তরিকভাবে সেবা দিন।’
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী, চিকিৎসক, নার্সসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৃ

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর ॥ শেরপুরের ৬টিসহ ভিত্তিপ্রস্তর স্থাপন… পরবর্তী সংবাদ পোস্টারে ছবি ব্যবহার না করতে সম্ভাব্য প্রার্থীদের প্রতি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads