ads

মঙ্গলবার , ৩০ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংলাপে খোলা মনে আলোচনা হবে : কাদের

খবর টি পড়েছেন : ১৪৩
সংলাপে খোলা মনে আলোচনা হবে : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে খোলা মনে আলোচনা হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে এই সংলাপে সম্মত হয়েছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট তাদের চিঠির সঙ্গে ৭ দফা দাবি এবং এবং ১১টি লক্ষ্যের কপি সংযুক্ত করে দিয়েছেন। এসব নিয়েই আলোচনা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের চিঠি নিয়ে যায় আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। চিঠিটি ড. কামাল হোসেন গ্রহণ করেন।
শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত।’ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আলোচনায় কারা যাবেন ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সভায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত পরবর্তী সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদা জিয়ার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads