খালেদাকে অন্য মামলায় আরও ৭ বছরের সাজা

খবর টি পড়েছেন : ১৪২
খালেদাকে অন্য মামলায় আরও ৭ বছরের সাজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছ।

২৯ অক্টোবর সোমবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ে খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকেও একই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়াসহ প্রত্যেককে ১০ লাখ টাকা কর জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। দণ্ড দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ নভেম্বর ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ চলছে পরিবহন শ্রমিকদের কর্মসূচী ,বাড়ছে ভোগান্তি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads