ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আ’লীগ

খবর টি পড়েছেন : ১৩৮
ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আ’লীগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হয়েছে আওয়ামী লীগ। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে রবিবার সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আমরা কারও চাপের মুখে নতি স্বীকার করিনি। আমাদের পক্ষ থেকে আমরা কাউকে সংলাপে ডাকিনি। জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ করতে চায়। তার কোনো পূর্বশর্তও দিচ্ছে না। সংলাপের দরজা সবার জন্য খোলা। আমরা ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ নাই, কারও জন্য বন্ধ থাকে না।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বরাবর দেওয়া চিঠিতে আগামী একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ক্ষমতাসীন দলকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
চিঠিটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়ে আসেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও দলটির যুগ্ম সেক্রেটারি আ হ ম শফিকুল্লাহ। চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারাবন্দি খালেদা জিয়ার আরও ৭ বছরের সাজা পরবর্তী সংবাদ জামায়াতের নিবন্ধন বাতিল করে ইসির প্রজ্ঞাপন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads