‘ইভিএম হ্যাক করতে পারলে লাখ টাকা পুরষ্কার দেয়া হবে’

খবর টি পড়েছেন : ২৪৭
‘ইভিএম হ্যাক করতে পারলে লাখ টাকা পুরষ্কার দেয়া হবে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইভিএম প্রদর্শনী মেলায় ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি ॥ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুভিবাগের মহাপরিচালক ও আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়ার সময় কোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার না করা হয় না। স্মার্টকার্ড, আঙ্গুলের ছাপ, এনআইডি অথবা ভোটার নম্বর দিয়ে , অফলাইনে ভোট দেয়া হয়। ওই ইভিএম যদি কেউ হ্যাক করতে পারেন তাহলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। তিনি ২৭ অক্টোবর শনিবার সকালে শহরের টাউন হলে ইভিএম প্রদর্শণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনঅতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এইচএম লোকমান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ।ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুভিবাগের পরিচালক সরকার মোঃ আশরাফুল আলম।
শহরের টাউন হলে ইভিএম প্রদর্শণী মেলায় ৯টি স্টল বসে। এতে ইভিএম প্রদর্শণী ও ইভিএম-এ ভোটদান পদ্ধতি শেখানো হয়। ইভিএম মেশিনে বিদ্যুৎ বিহীন টানা ২০ ঘন্টা ব্যাটারী ব্যাকআপ থাকে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলে। এ সময় জেলার সুধীজন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযাদ্ধা-মুক্তিযোদ্ধা সন্তান, স্কুল-কলেজ প্রধান, গন্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সব পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads