ads

সোমবার , ২২ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বাল্যবিয়ে রোধ করতে পারলে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধি পাবে’

খবর টি পড়েছেন : ১৪২
‘বাল্যবিয়ে রোধ করতে পারলে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধি পাবে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহে ‘কৈশোরের জয়গান’ অনুষ্ঠানে মাহমুদ হাসান

ময়মনসিংহ প্রতিনিধি ॥ বাল্যবিয়ে রোধ করতে পারলে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে। যে কোনো দেশের উন্নয়নের মানদন্ডের অন্যতম বিষয় তা হলো সে দেশের নারী ও শিশুরা কতটা মর্যাদা ও অধিকার ভোগ করছে। এ দিক থেকে বিশে^র অন্যতম দেশ হলো বাংলাদেশ। এই দেশে নারী-শিশুরা যথেষ্ট মর্যাদা ও অধিকার ভোগ করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। তিনি সমাজে বাল্যবিয়ে বন্ধ করতে সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সোমবার দুপুরে স্থানীয় অ্যাড. তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহে মাল্টি-সেক্টরাল মিডিয়া বেজড অ্যাডোলোসেন্ট প্রোগ্রামের মাধ্যমে ‘কৈশোরের জয়গান’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান ওইসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এইচএম লোকমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আব্দুর আলীম, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ রাফিউল করিম ও ইউনিসেফ এর চীফ অব ফিল্ড অফিসের আঞ্চলিক প্রধান মোঃ ওমর ফারুক।
বাল্যবিয়ে বন্ধ বিষয়ক মাল্টিমিডিয়া ক্যাম্পেইন পর্ব-১ অর্জন ও ইউরিপোর্ট ও স্বর্ণ কিশোরী সেফ এর উপর ভিডিও এবং বাল্য বিয়ে বন্ধ বিষয়ক লেঅক নাটক প্রদর্শন করা হয়। ওই সময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন বরিশালের মেয়র পরবর্তী সংবাদ ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে আইনি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads