ads

রবিবার , ২১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিট

খবর টি পড়েছেন : ১৩৭
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। ২১ অক্টোবর রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ওই রিট করেন। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা গ্রহণে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদানের আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে ইউনুস আলী আকন্দ বলেন, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হয় এবং এটা এরই মধ্যে প্রমাণও হয়েছে। তাই ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। সোমবার এই রিটের শুনানি হতে পারে বলে জানান রিটকারী এই আইনজীবী।
গত ১২ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠলে বিষয়টি তদন্তে পরদিন তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এরপর গত মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়। ওইদিন প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এক ধরনের ডিজিটাল জালিয়াতি হয়েছে।
এর আগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে ঢাবি উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন ইউনুস আলী আকন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শিক্ষকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নভেম্বর থেকে ফেসবুক, ইউটিউব ও গুগল নিয়ন্ত্রণ করবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads