ময়মনসিংহ প্রতিনিধি ॥ সদ্য বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার প্রাক্তন মেয়র ইকরামূল হক টিটুকে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অফুরন্ত কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে মহানগরের বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দেয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার দেয়া এই গুরু দায়িত্ব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু যাতে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন তার জন্যেও দোয়া কামনা, নতুন সিটি কর্পোরেশনের সার্বিক উন্নতিসহ দেশের উন্নতি ও অগ্রগতির জন্য মোনাজাতের আয়োজন করা হয়। শহরের কাচারী মসজিদের মোনাজাত অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু অংশ নেন। এছাড়াও ময়মনসিংহ বড় মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এদিকে নিয়োগ পাওয়ার পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়ারায়দুল কাদের এমপির সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির সাথে দেখা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু। এসময় মন্ত্রীদ্বয় দায়িত্ব পালনকালে সরকার ও দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন ।



















