ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাড়ম্বরে মহানবমী উদযাপন

খবর টি পড়েছেন : ২০৩
সাড়ম্বরে মহানবমী উদযাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে।
দেশজুড়ে মন্দিরে মন্দিরে পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভোগ-আরতি থাকছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের পূজামণ্ডপে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা।
এর আগে গতকাল বুধবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় ঢল নেমেছিল মানুষের। রাজধানীসহ দেশে বিভিন্ন মন্দিরে আয়োজিত এই কুমারী পূজায় ছিল উপচেপড়া ভিড়। হাজার হাজার ভক্ত-পূজারি এবং দর্শনার্থীর উপস্থিতিতে এ পূজা উদযাপিত হয়েছে সাড়ম্বরে। আজ মহানবমীতে এ ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে শারদীয় দুর্গোৎসবের বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আগামীকাল শুক্রবার বিজয়া দশমী, বিদায় নেবেন মা দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল : ইসি… পরবর্তী সংবাদ জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads