ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩০
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানবী হযরত মুহম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জেদ্দায় গিয়ে কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। খবর বাসসের
সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
একইদনি সৌদি যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি সৌদি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন।
পরে প্রধানমন্ত্রী বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমানযোগে পবিত্র নগরী মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করেন এবং রাতে মসজিদে নববীতে মহানবী হযরত মোহম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন।
বৃহস্পতিবার এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শুক্রবার সকালে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাড়ম্বরে মহানবমী উদযাপন পরবর্তী সংবাদ আওয়ামী লীগের জোটে আসতে চায় অনেক দল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads