খুনিদের সঙ্গে ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মানবে না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২০৩
খুনিদের সঙ্গে ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মানবে না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একুশে আগস্টের খুনিদের সঙ্গে ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মানবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন কাদের। তিনি সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনের সময় ওই মন্তব্য করেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সে ঘটনার মামলায় বুধবার তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের। সে প্রসঙ্গেই মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেলিভিশনগুলোকে শিক্ষামূলক সম্প্রচারে যেতে হবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads