অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই : কাদের

খবর টি পড়েছেন : ১৪৭
অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই রায়ে আমরা অখুশি নয়। আবার পুরোপুরি সন্তুষ্টও নই।’ ১০ অক্টোবর বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ঘোষিত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তত্কালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
তারেক রহমানের যাবজ্জীবন হওয়ার বিষয়ে ইঙ্গিত করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনার মাস্টারমাইন্ডকে দেশের জনগণ তা জানে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি : মির্জা্ ফখরুল পরবর্তী সংবাদ সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads