ঢাকায় প্রথমবারের মতো ডায়াবেটিস মেলা ২৩-২৪ নভেম্বর

খবর টি পড়েছেন : ১৫৭
ঢাকায় প্রথমবারের মতো ডায়াবেটিস মেলা ২৩-২৪ নভেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ডায়াবেটিক রোগীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ডায়াবেটিস মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩-২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ওই মেলা।

বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে গবেষণারত কয়েকজন চিকিৎসকের প্রচেষ্টায় গঠিত সংগঠন কংগ্রেসিয়া ওই মেলার আয়োজক।

Shamol Bangla Ads

কংগ্রেসিয়ার ডা. এজাজ বারী চৌধুরী বলেন, ডায়াবেটিস রোগীদের জন্য ভিন্নধর্মী এবং বড় ধরনের একটি আয়োজনের স্বপ্ন আমাদের অনেক দিনের। কিন্তু এতো দিন তা করা সম্ভভ হয়নি। অবশেষে এ মেলা হতে যাচ্ছে। এখানে একই ছাদের নিচে ডায়াবেটিকস রোগীরা তাদের জীবনে স্বাচ্ছন্দ পেতে যাপিত জীবনের সব কিছুর সেবা পাবেন।

জনসাধারণকে সম্ভাব্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং কর্মশালা, বক্তৃতা ছাড়াও হাতে-কলমে ডায়াবেটিসের যত্ন ও নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হবে মেলায়। এছাড়া সহজে পাওয়া যাবে ডায়াবেটিস পণ্য ও সেবা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু ও শহীদের বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করব: ড.…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads