ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ১৭৯
ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত ২৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিজিটাল নিরাপত্তা আইনে বলা হয়েছে, আইনটি কার্যকর হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে। এ ছাড়াও পরোয়ানা ও কারও অনুমোদন ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে পুলিশ।
এ ছাড়াও এই আইনে ঔপনিবেশিক আমলের সমালোচিত আইন ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ সংযোজন করা হয়েছে। তা ছাড়াও আইনের ১৪টি ধারার অপরাধ হবে অজামিনযোগ্য। বিশ্বের যেকোনো জায়গায় বসে বাংলাদেশের কোনো নাগরিক এই আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার করা যাবে।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করার ঘোষণা দেন সম্পাদকরা। এ নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকও করেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। বৈঠকে গণমাধ্যমের আপত্তিতে থাকা ধারাগুলো আলাপ–আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে গত ৩ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধী মন না হলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কারণ নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ মাসের মধ্যে মুন সিনেমার ১০০ কোটি টাকা… পরবর্তী সংবাদ ‘মুখোশ খুলে বি. চৌধুরী-ড. কামাল দণ্ডিত খালেদা-তারেকের পক্ষে’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads