ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ : এরশাদ

খবর টি পড়েছেন : ১৬২
৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ : এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লাখো মানুষের এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ৮ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় ওইসব কথা বলেন।
ওইসময় তিনি বলেন, আমরা ৩০০ আসনে আগামী নির্বাচন করব। নেতা-কর্মীরা প্রস্তুতি নিন। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনে কী কৌশল আমরা নেব তা জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত। যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিন আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads