ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৪০
এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ট্রেন যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রার উদ্বোধনকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। দেশব্যাপী দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে।
তিনি বলেন, তৃণমূলের মানুষ যাতে বিএনপি ও জামায়াতের গুজবের রাজনীতির বিষয়ে সচেতন হয় সে জন্য দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে ১১টিরও বেশি পথসভা করার কথা রয়েছে।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ যোগে নির্বাচনী সফর করবো আমরা। এরপর সড়ক পথে আমরা চট্টগ্রাম, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ যাবো। এই সফরের মাধ্যমে আমরা তৃণমূলে কিছু বার্তা দিতে চাই। সামনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা নিরসন করা হবে। আমাদের এই যাত্রা তৃনমূলের নেতাকর্মীদের চাঙ্গা করবে।
আওয়ামী লীগের এই সফরে নেতৃত্ব দিচ্ছেন ওবায়দুল কাদের। সফর উপলক্ষে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়েছে।
ট্রেন সফরে অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানকে হারিয়ে সেমি ফাইনালের পথে বাংলাদেশ পরবর্তী সংবাদ ৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ : এরশাদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads