ads

বৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৯তম বিশেষ বিসিএসে ১৩৭৫০ জন উত্তীর্ণ

খবর টি পড়েছেন : ১৫৫
৩৯তম বিশেষ বিসিএসে ১৩৭৫০ জন উত্তীর্ণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের লক্ষ্যে ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া টেলিটক সিম থেকে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএস অপসনে গিয়ে PSC(space)39(space) registration number লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে। যেমন- PSC 39 123456 send to 16222.
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ চিকিৎসক। এই বিসিএসে চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগ করা হবে। এর মধ্যে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন। সেই হিসাবে প্রতি পদের জন্য গড়ে আটজনের বেশি চিকিৎসক প্রতিযোগিতা করছেন।
গত ৩ আগস্ট রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ : গণশিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা : ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads