ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদক ব্যবসার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে মাদক ব্যবসার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদক ব্যবসার দায়ে আনিসুর রহমান (৫৩) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ২৭ আগস্ট সোমবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই দণ্ডাদেশ প্রদান করেন। আনিসুর রহমান ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ (বর্তমানে বরখাস্তকৃত)। রায় ঘোষণাকালে আনিসুর আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলা করাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের একটি বাসায় মাদকদ্রব্য হেরোইন বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার তৎকালিন এএসআই রাম প্রসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাসায় অভিযান চালান। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যান। কিন্তু ওই বাসায় অবস্থানরত হাসপাতালের কোষাধ্যক্ষ (বর্তমানে বরখাস্তকৃত) আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। ওই সময় পুলিশ তাঁর নিকট থেকে ৩শ গ্রাম হেরোইন জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ওই ঘটনায় থানার এএসআই রাম প্রসাদ বাদী হয়ে আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই মোখলেছুর রহমান ২০১৩ সালের ১৭ জুলাই আসামি আনিসুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে সোমবার আদালত ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি দীপক কুমার মালাকার ও আসামীপক্ষে হরিদাস কর্মকার মামলাটি পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৃথক মামলায় গ্রেফতার ২ বিএনপি নেতার ২… পরবর্তী সংবাদ শেরপুরে নারীদের লং টেনিস প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads