ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারীদের লং টেনিস প্রশিক্ষণের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭৫
শেরপুরে নারীদের লং টেনিস প্রশিক্ষণের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় জিএপি খাতের অর্থায়নে শেরপুরে নারীদের লং টেনিস প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট সোমবার বিকেলে শেরপুর টেনিস কøাব প্রাঙ্গণে আয়োজিত ওই প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনারকলি মাহবুব। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ১০ টি উদ্যোগ আছে তার মধ্যে অন্যতম একটি হলো নারাীর ক্ষমতায়ন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখান থেকেই জাতীয় পর্যায়ে যেন তোমরা খেলতে পার আমি সেই আশা রাখছি।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, টেনিস ক্লাবের সহ-সভাপতি ডাঃ এম এ বারেক তোতা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, সংরক্ষিত পৌর কাউন্সেলর মাহমুদা আক্তার ডলি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদক ব্যবসার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্যবিয়ে বন্ধ করে স্কুলছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন…