ads

সোমবার , ২৭ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাল্যবিয়ে বন্ধ করে স্কুলছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

খবর টি পড়েছেন : ১৯৮
ঝিনাইগাতীতে বাল্যবিয়ে বন্ধ করে স্কুলছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। তিনি ২৭ আগস্ট সোমবার উপজেলার গান্ধিগাঁও গ্রামের ও রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে ওই স্কুলছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিজে গ্রহণ করেন।
জানা যায়, ওই স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামে পাত্র ঠিক করে সোমবার বিয়ের দিন ধার্য করেন তার পিতা। সোমবার সকাল থেকে বিবাহের আনুষ্ঠানিকতার কাজ চলছিল কন্যা পক্ষের বাড়িতে। ওই অবস্থায় খবর পেয়ে বর আসার পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামকে সাথে নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। ওইসময় ওই স্কুলছাত্রী ইউএনওকে জানান, তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে দেওয়া হচ্ছে। পরে স্কুল ছাত্রীর পিতা জানান, তার সংসারের অস্বচ্ছলতার কারণেই পড়াশোনা বন্ধ করে মেয়ের বিয়ে দিচ্ছেন। ওই সময় ইউএনও রুবেল মাহমুদ বিয়েটি বন্ধ করে দিয়ে তিনি নিজেই ওই স্কুলছাত্রীর পড়ালেখার দায়িত্বভার গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারীদের লং টেনিস প্রশিক্ষণের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে কোরবানীর গরুর মাংসে আল্লাহু লেখা!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads