ads

শুক্রবার , ২৪ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

খবর টি পড়েছেন : ১৮৭
ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফেনী : ফেনীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। ২৪ অাগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙ্গার তাকিয়া নামক স্থানের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
ফেনী হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামগামী আন্তনগর শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-৮০৪১) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার (ফেনী-থ-৫৯৪৩) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে দুই  যাত্রী ও ফেনী সদর হাসপাতালে নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে লেমুয়া থেকে ফেনীগামী অটোরিকশাটির হতাহত যাত্রী ও চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালাক ও হেলপার পালিয়ে গেছে। গাড়িট জব্দ করা হয়েছে। মৃতদেহ ফেনী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌদিতে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু পরবর্তী সংবাদ নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads