ads

শুক্রবার , ২৪ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: বাণিজ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৯
নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: বাণিজ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোলা :  ‘৭০-এর নির্বাচনে না এসে দল হিসেবে ভাসানী ন্যাপ অস্তিত্বহীন হয়েছিল। বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে এ দলটিরও আর অস্তিত্ব থাকবে না। তাই বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। কারণ নতুন কোনো তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না। সংবিধান অনুসারে এ সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা চাই দল-মত নির্বিশেষে সবাই সে নির্বাচনে অংশগ্রহণ করুক।
শুক্রবার ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি উপলব্ধি করেছে যে, সন্ত্রাস গণতন্ত্রের পথ নয়। এ পথে গেলে তাদের লাভ হবে না।
এ সময় মন্ত্রী ভোলার নদীভাঙন রোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছসহ দলীয় নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬ পরবর্তী সংবাদ পর্যটকদের ভিড়ে মুখর কক্সবাজার-কুয়াকাটা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads