ads

সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে

খবর টি পড়েছেন : ৪৯৫
সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্রের আগে গ্রেফতার করতে সরকারের অনুমতি নেওয়ার বিধান রেখে ‘সরকারি চাকরি আইন-২০১৮’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সরকারি কর্মচারীদের ফৌজদারি অপরাধে অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে। অভিযোগপত্র গৃহীত হলে আর অনুমোদন নেওয়া লাগবে না।
তিনি জানান, সরকারি চাকরি আইন-২০১৮ খসড়া অনুযায়ী, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মকর্তা এক বছরের সাজা পেলে বা মৃত্যুদণ্ড হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বাংলাদেশের কোনো সরকারি চাকরিজীবী যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
এই আইন পাস হলে দুদক ফাঁদ পেতে কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে পারবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নে সচিব বলেন, অভিযোগপত্র পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে গ্রেফতার করতে হলে অনুমতি নিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া পরবর্তী সংবাদ ছোট ও মাঝারি গরুতে নজর বেশি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads