ads

সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছোট ও মাঝারি গরুতে নজর বেশি

খবর টি পড়েছেন : ১৭০
ছোট ও মাঝারি গরুতে নজর বেশি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোরবানির হাটে দেশি-বিদেশি গরুর পর্যাপ্ত সরবরাহ থাকার পরও রবিবার পর্যন্ত বেচাকেনা তেমনভাবে জমেনি, এমনকি দামও চড়া-ই রয়েছে। শেষ দুই দিনের আশায় বিক্রেতারা বসে আছে, আবার ক্রেতারাও হাটে ভিড়ছে কম। অনেকেরই ধারণা, এবার গরুর সরবরাহ বেশি থাকায় শেষ দিনে দাম কম থাকতে পারে। আবার শহর এলাকায় গরুর রক্ষণাবেক্ষণও ঝামেলাপূর্ণ হওয়ায় আগেভাগে গরু না কেনার পক্ষেই বেশির ভাগ মানুষ। তবে অনেকে গরু না কিনলেও গত দুই-তিন দিনে হাটে হাটে ঘুরে দামদর দেখেছে। যদিও আজ সোমবার থেকে কেনাবেচা জমে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরের হাটগুলোতেও একই অবস্থা দেখা গেছে।
ঢাকার পাশেই গাজীপুর মহানগরীর পশুর হাটগুলোতে এখনো জমে ওঠেনি বেচাকেনা। দুটি স্থায়ী ও ২০টি অস্থায়ী মিলিয়ে গাজীপুর মহানগরীতে পশুর হাট বসেছে ২২টি।
সিরাজগঞ্জের কামারখন্দের হোসেন আলী জানান, ২৫টি গরু নিয়ে শনিবার গাজীপুরে আসেন। এর মধ্যে ১৫টি বড় আকৃতির। বাকিগুলো মাঝারি। এ পর্যন্ত যে চারটি গরু বিক্রি হয়েছে তার সবই মাঝারি। তিনি বড় গরুর প্রতিটি দুই লাখ ২০ হাজার থেকে আড়াই লাখ টাকা করে দাম চাচ্ছেন। ক্রেতা ৫৫-৬০ হাজার করে দাম করছে। ক্রেতাও আছে, তবে কেনাবেচা কম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে পরবর্তী সংবাদ ঈদের জামাত ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads