ads

সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাগলনাইয়ায় গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬

খবর টি পড়েছেন : ২০০
ছাগলনাইয়ায় গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ১৯ আগস্ট রবিবার রাত সাড়ে ৩টার দিকে মুহুরিগঞ্জ এলাকায় সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের একই পরিবারের জাহানারা বেগন (৫০), আব্বাস উদ্দিন (৩৮), রুমি আক্তার (৩০), পপি (১৪), শুভ (৮), রোমান (৩)। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মাহাবুবুর রহমান বলেন, বিদেশ থেকে আসা এক আত্মীয়কে আনতে ফেনী থেকে ওই মাইক্রোবাসে করে তারা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। মাইক্রোবাসটির সঙ্গে ছাগলনাইয়াগামী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি মুহুরিগঞ্জ-ছাগলনাইয়া সড়ক থেকে ইউটার্ন করে ছাগলনাইয়া যাচ্ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদযাত্রা আনন্দময় হবে : নৌ-মন্ত্রী পরবর্তী সংবাদ ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads