ads

রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩০ ফুট সড়কের জন্য ৪ গ্রামের মানুষের দুর্ভোগ

খবর টি পড়েছেন : ২২৩
শ্রীবরদীতে ৩০ ফুট সড়কের জন্য ৪ গ্রামের মানুষের দুর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ চার গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে নিজেরাই নির্মিত করে প্রায় দেড় কিলোমিটার সড়ক। বাকি ৩০ ফুট সড়ক নির্মিত না হওয়ায় চরম দুর্ভোগের শিকার শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ষাইটকাকড়াসহ ৪ গ্রামের মানুষ। সম্প্রতি একটি কুচক্রী লোকের বাধাঁয় এটি নির্মিত হচ্ছে না বলে লিখিতভাবে অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসীরা।
উত্তর ষাইটকাকড়া, দক্ষিণ ষাইটকাকড়া, জানকিখিলা ও গড়গড়িয়া গ্রামাবাসীরা জানান, ওই ৪ গ্রামের মাঝে প্রায় দেড় কিলোমিটার জুড়ে ফসলি মাঠ ও ঘরবাড়ি। নিজেদের চলাচল ও ফসল ঘরে তোলার জন্যে গ্রামবাসীরা নির্মাণ করে প্রায় দেড় কিলোমিটার সড়ক। ওই সড়কে চলাচল করে ভ্যানসহ ছোট যানবাহন। তবে উত্তর ষাইটকাকড়া গ্রামের জহুরুল হকের ছেলে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের রগকাটা ও কেন্দ্র পোড়া মামলাসহ একাধিক মামলার আসামী মজিবর রহমানের বাঁধায় ৩০ ফুট সড়ক নির্মাণ করতে পারছে না গ্রামবাসীরা। ফলে আবাদি জমির উৎপাদিত ফসল বহনসহ যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৪ গ্রামের কয়েক হাজার মানুষ। ওই এলাকায় জমি চাষ ও সেচ ব্যবস্থায় তাদেরকে অতিরিক্ত ফি না দিলে চাষাবাদ বন্ধ করে দেয় বলে অভিযোগও তুলেছেন কৃষকরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল বলেন, এটা গ্রামবাসীদের দাবি। এ জন্য ঘটনাস্থলে গিয়ে সড়ক নির্মাণের ব্যবস্থা নেয়া হবে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম উপজেলা মাসিক আইন-শৃংখলা সভায় বলেন, ওই লোক কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেয়। এ জন্য গ্রামবাসীরা তাকে দেখে ভয় পায়। অভিযোগের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিরাপদ সড়কের ৯ দফা দাবি মেনে নেওয়ায় নালিতাবাড়ীতে… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads