নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ নিরাপদ সড়কের ৯ দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ-আনন্দ র্যালি করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে ১২ আগস্ট রবিবার দুপুরে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শ্ক্ষিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক যোগেন রায়, হিরন্ময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ছাত্রদের পক্ষ থেকে আব্দুল হালিম, তালহা জুবায়ের প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান, উপজেলা হিন্দু-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, শ্রমিক নেতা আনোয়ারুল মঞ্জিল, আব্দুর রফিক প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।









