ads

মঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

খবর টি পড়েছেন : ১৯৪
সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিনটি পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বাদে অন্য ৬১ জেলার প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন।
সাধারণ প্রার্থীদের বয়স ২০১৮ সালের ৩০ অগাস্ট পর্যন্ত ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
http://dpe.teletalk.com.bd বা www.dpe.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ১৬৭ টাকা ফি জমা দিতে হবে। ১ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন: হানিফ পরবর্তী সংবাদ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads