ads

রবিবার , ২৯ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২৪
জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাবনা : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সবাই মিলে যেভাবে দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করেছি, ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ করা হবে। আপনারা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে যেভাবে সহায়তা করেছেন, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবেন। সরকার জঙ্গি দমনের মত মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। তিনি ২৯ জুলাই রবিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূণ্য হয়ে যাবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে, ঠিক আগামি ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনও সু-শৃংখলভাবে অনুষ্ঠিত হবে।
প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ সিটিতেই আওয়ামী লীগের বিজয় দেখছেন জয় পরবর্তী সংবাদ ক্বওমী মাদরাসার শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাবে ॥ নকলায়…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads