ads

রবিবার , ২৯ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্বওমী মাদরাসার শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাবে ॥ নকলায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৭৫
ক্বওমী মাদরাসার শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাবে ॥ নকলায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা স্ব-স্ব ইচ্ছে-পছন্দ অনুসারে ধর্মীয় শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য সরকার ক্বওমী শিক্ষাকে সরকারি স্বীকৃতিদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ক্বওমী শিক্ষার জন্য আলাদা শিক্ষা বোর্ড গঠন, কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের কাজ ক্বওমী শিক্ষকদের মাধ্যমেই বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশের সাধারণ শিক্ষার সঙ্গে ক্বওমী শিক্ষা ব্যবস্থাও সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। তিনি ২৯ জুলাই রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার বিবিরচর রহমানীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসা ও ক্বওমী মাদরাসার সেরা ২০ জন করে শিক্ষার্থীর মাঝে সৌরবাতি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থায় ক্বওমী মাদরাসা শিক্ষার গুরুত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। কারণ কোন প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশের শিক্ষার উন্নয়নে তারাও কাজ করছেন। কিন্তু ইতোপূর্বে ক্বওমী শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারীরা সরকারি শিক্ষার আওতায় আসতে চাননি বা সরকারের সাথে তাদের কোন যোগাযোগও হয়নি বলেই তাদের দুরবস্থা ছিল। এখন শেখ হাসিনার সদিচ্ছার কারণেই তাদের দুরবস্থার অবসান হচ্ছে। এ জন্য ভবিষ্যতে সরকার ক্বওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে পাঠ্যবই প্রদান করবে।
মতিয়া চৌধুরী বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন বই দিবসে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া, অবৈতনিক নারী শিক্ষা, ছেলে-মেয়েদের মধ্যে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করাসহ দ্রুত শিক্ষার হার বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপনে শেখ হাসিনার সরকার এখন বিশ্ব দরবারে দ্রুত শিক্ষার উন্নয়নে মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার আমলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা এদেশের অন্য কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার দক্ষতার কারণেই।
মন্ত্রী আরও বলেন, আরাকান সেনাদের নির্যাতন ও নিপীড়নের হাত থেকে বাচঁতে রোহিঙ্গারা পালিয়ে আমাদের দেশে এসেছে। রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার খবরে মিয়ানমার সরকার ও তাদের সেনাদের নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা চলছে। পাশাপাশি মানবিক কারণে বিপুল সংখ্যক অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের সামনে উদারতা ও মানবিকতায় বাংলাদেশ ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তাই রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। তিনি আজ বিশ্ব দরবারে মানবতার মাতা (মাদার আব হিউম্যানিটি) হিসেবে পরিচিতি পেয়েছেন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সৌরবাতি বিতরণকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, জেলা খামার বাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী নকলা পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ২ হাজার ৪শ ৫০টি সোলার বিতরণ করেন। এর আগে তিনি শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকা বাইপাস মোড়ে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads