ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেখানে পরিত্যক্ত জায়গা সেখানেই লাগাতে হবে গাছ : বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
যেখানে পরিত্যক্ত জায়গা সেখানেই লাগাতে হবে গাছ : বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাড়ির আঙিনা, ছাদ, সড়ক, অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা আছে, সেখানেই গাছ লাগাতে হবে। তিনি ১৮ জুলাই বুধবার সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওই কথা বলেন। সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী ভাষণে সবুজ বনায়নের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজ বনায়নে ঝড়, জলোচ্ছ্বাস থেকে দেশের মানুষকে বাঁচায়, দেশকে বাঁচায়। প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ করতে হবে। পাটকে ফের তার সোনালি দিনে ফিরিয়ে আনতে হবে। আর এজন্য পলিথিন কমিয়ে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। সারাদেশে জেলা উপজেলায় ৩০ লাখ গাছ লাগাতে হবে। সবাইকে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, বনজ, ফলজ ও ভেষজ এই তিন ধরণের গাছ লাগান। তাহলে আমরা দেশে ও পরিবেশ রক্ষা করতে পারবো। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনও বিকল্প নেই। তাই দেশ ও মানুষের জীবনমান উন্নয়নে আমরা মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করছি। সামাজিক বনায়ন গড়ে তুলতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ করবে। আমরা সেটা করে চলেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ থেমে থেমে বৃষ্টি, সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত পরবর্তী সংবাদ বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের ও মতিয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads