ads

মঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থেমে থেমে বৃষ্টি, সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত

খবর টি পড়েছেন : ১৪৫
থেমে থেমে বৃষ্টি, সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মঙ্গলবার ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কখনও একটানা ঝরছে। কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও আকাশ মেঘলা।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এমন আবহাওয়া। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে ৮৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যায় এক পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুই দিন পর আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩ পরবর্তী সংবাদ যেখানে পরিত্যক্ত জায়গা সেখানেই লাগাতে হবে গাছ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads