ads

বুধবার , ১১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান

খবর টি পড়েছেন : ২৮০
ময়মনসিংহের নয়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রশাসন ক্যাডারের সুদক্ষ চৌকস কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মাহমুদ হাসান (অতিরিক্ত সচিব) দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। ১০ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওই নিয়োগ দেয়া হয়।
ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণিতে অনার্স ডিগ্রী অর্জনকারী মাহমুদ হাসান প্রশাসন ক্যাডারের ১৯৮৯ সালে বিসিএস ৮ম ব্যাচে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন। এরপর সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের দেশের ৭টি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ লাভের মধ্যদিয়ে তিনি ৮টি বিভাগেই চাকরি করছেন। ভারত, চীন, থাইল্যান্ড, সিংগাপুর, ভিয়েতনাম, মালায়শিয়া, যুক্তরাজ্য সফর করেন, সর্বশেষ যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ‘নেগোসিয়েশন এবং লিডারশিপ’-এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
ময়মনসিংহের পাশর্^বর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন মাহমুদ হাসান। তার পিতা মরহুম আলহাজ্জ্ব মোমতাজ উদ্দিন হাইস্কুলের একজন আদর্শ ও দুদক্ষ শিক্ষক ছিলেন। তার গর্বিত মাতা মোছাম্মদ রওশন আরা বেগম। মাহমুদ হাসানের সহধর্মিনী শাহীনা আক্তার একজন আদর্শ গৃহিনী। তিনি দুই পূত্র সন্তানের জনক। বড় ছেলে মাশাহেদ হাসান সীমান্ত জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে কৃতিতে¦র সাথে বিবিএ পাস করেছেন। ২০০৭ সালে সীমান্ত জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন। ছোট ছেলে মাশায়েক হাসান সমুদ্র চলতি বছর ঢাকা নটরেডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মাহমুদ হাসান দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নয়া বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানকে বিভিন্ন মহল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বার্তায় অভিনন্দনজ্ঞাপনকারীগণ হলেন- ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মসনসিংহ পৌসভার মেয়র ইকরামূল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ.এম এ সালাম এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ই-পাসপোর্ট ও মেশিন ক্রয়ে ব্যয় হবে ৩ হাজার… পরবর্তী সংবাদ পিআইবিকে আইনি কাঠামো দিয়ে সংসদে বিল পাস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads