ads

বুধবার , ১১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিআইবিকে আইনি কাঠামো দিয়ে সংসদে বিল পাস

খবর টি পড়েছেন : ১৭১
পিআইবিকে আইনি কাঠামো দিয়ে সংসদে বিল পাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান, সাংবাদিকতা বিষয়ে নীতিমালা প্রণয়ন, পেশাগত প্রশিক্ষণ, সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পরিচালনার ক্ষমতা দিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন-২০১৮ বিল পাস করেছে সংসদ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে ১১ জুলাই বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি পাস করার প্রস্তাব করলে কয়েকটি সংশোধনী গ্রহণ করে তা কন্ঠভোটে পাস হয়। এরআগে বিলের ওপর আনীত সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে পিআইবি পরিচালনার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত দুইজন সদস্যসহ একটি পরিচালনা বোর্ড গঠন, তহবিল গঠন ও পরিচালনা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একাডেমিক কমিটি গঠন ও আইনের উদ্দেশ্য পূরণে একাধিক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
একজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ বা জনসংযোগে দক্ষ ব্যক্তিবর্গের মধ্য থেকে সরকার পিআইবির চেয়ারম্যান নিযুক্ত করবেন। সরকার ইনষ্টিটিউটের জন্য একজন মহাপরিচালকও নিয়োগ করবেন। তবে তিনি সাংবাদিক হবেন এমন কোন শর্ত রাখা হয়নি।
বিলের রহিতকরণ ও হেফাজত ধারায় বলা হয়, এই আইন কার্যকর হওয়ার সাথে সাথে ১৯৭৬ সালের ১৮ আগষ্ট গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট রেজুলেশন রহিত হবে এবং রেজুলেশনের অধীন সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি, নগদ ব্যাংকে গচ্ছিত অর্থ ও মঞ্জুরি আইনের অধীন পিআইবির এখতিয়ারভুক্ত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিদ্যমান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে সঠিকভাবে পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে নতুন আকারে প্রস্তাবিত আইন প্রণয়ণের জন্য এই বিল উপস্থাপন করা হল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন… পরবর্তী সংবাদ জাতীয় নির্বাচনের আগে ৩ সিটির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads