ads

বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানকে সামরিক ঘাঁটি নির্মান করতে দেবে সিরিয়া

খবর টি পড়েছেন : ১৭২
ইরানকে সামরিক ঘাঁটি নির্মান করতে দেবে সিরিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে বর্তমানে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই, তবে প্রয়োজন হলে ইরানকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিতে দামেস্ক দ্বিধা করবে না। তিনি বুধবার ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
বাশার আল-আসাদ সিরিয়ায় উপস্থিত মার্কিন, ফরাসি, তুর্কি ও ইসরাইলি সেনাদেরকে দখলদার আখ্যায়িত করে বলেন, এসব সেনার বিরুদ্ধে যুদ্ধ চলবে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী কিংবা বিদেশি সেনাদের নাগরিকত্বের দিকে না তাকিয়ে তাদেরকে দখলদার শক্তি ধরে নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে সিরিয়ার সেনাবাহিনী।
সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর উপস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দামেস্কের অনুরোধে সাড়া দিয়ে হিজবুল্লাহ সিরিয়ায় এসেছে এবং যতদিন প্রয়োজন তারা সিরিয়ায় থাকবে।
সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের জঙ্গি অধ্যুষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান।
বাশার আল-আসাদ বলেন, আমরা রাজনৈতিক প্রক্রিয়াকে একটি সুযোগ দিতে চাই। কিন্তু তাতে যদি সাফল্য না আসে তাহলে বলপ্রয়োগ করে ওই এলাকা মুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।
এর আগে ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংকট উসকে দেয়ার জন্য পাশ্চাত্যকে দায়ী করেন। বাশার আল-আসাদ বলেন, তার সরকারকে উৎখাতের লক্ষ্যে পাশ্চাত্য এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উত্তর প্রদেশে বাস উল্টে নিহত ১৭ পরবর্তী সংবাদ চীনা পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads