ads

মঙ্গলবার , ১২ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর ট্রাম্প-কিমের

খবর টি পড়েছেন : ১৭৪
গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর ট্রাম্প-কিমের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন আজকের ঐতিহাসিক বৈঠকে একটি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন। তবে নথিতে কী আছে, তা এখনও বিস্তারিত জানানো হয়নি।
ট্রাম্প নথিটিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, নথিতে সই করতে পেরে কিম এবং আমি দুজনই সম্মানিত। কিমের বিষয়ে ট্রাম্প বলেন, তিনি একজন মেধাবী লোক, যে তার দেশকে খুব ভালোবাসে। আমরা অনেকবার বৈঠক করবো।
কিম এটিকে ঐতিহাসিক বর্ণনা করে বলেন, বিশ্ব খুব শিগগিরই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবে।
সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় তাদের মধ্যকার ঐতিহাসিক বৈঠক শুরু হয়। এ বৈঠকে ওই নথিতে স্বাক্ষর করেন কিম-ট্রাম্প।
বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এ বৈঠক সফল হবে এবং আমাদের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হবে। এতে কোনো সন্দেহ নাই।’
এদিকে কিম বলেন, ‘এই বৈঠকে বসা আমাদের জন্য সহজ ছিল না। অনেক বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা বৈঠকে বসতে পেরেছি।’
উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে বহু প্রতীক্ষিত এ ঐতিহাসিক বৈঠক উপলক্ষে সিঙ্গাপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈঠকের মূল বিষয়- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংবরণ এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিজেদের পূর্ণ নিরাপত্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১ পরবর্তী সংবাদ যেমন হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads