ads

মঙ্গলবার , ৫ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২

খবর টি পড়েছেন : ১৭৯
গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর দ্য ইনডিপেনডেন্টের।
সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে গল গল করে বেরিয়ে আসছে জ্বলন্ত লাভা স্রোত। বেরিয়ে আসছে ছাই ও শীলা। এসবের প্রভাবে গ্রামগুলো ধ্বংস হচ্ছে।
প্রায় এক শতাব্দীকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ওই অগ্ন্যুৎপাতে আহত হয়েছে কয়েকশ’ লোক। হাজারেরও বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। নিখোঁজ মানুষদের খোঁজে সন্ধান চালাচ্ছেন সৈনিকরা।
গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিটি থেকে চলতি বছরে দ্বিতীয়বার অগ্ন্যুৎপাত হলো। রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ও ছাই উদগিরণ হচ্ছে। এই পরিস্থিতিকে রাষ্ট্রীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। এ ছাড়াও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৪৮ জনের প্রাণহানি পরবর্তী সংবাদ সরকারের উন্নয়ন শুধু বিলবোর্ডে শোভা পায় : রিজভী

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads