ads

বুধবার , ৩০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২৩১
জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। ৩০ মে বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কবর জিয়ারতের পর গরিবদের মাঝে ইফতারসামগ্রী, খাবার ও কাপড় বিতরণ করা হয়।
এদিকে, দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা। এ ছাড়া ড্যাবের উদ্যোগে সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি না এলে নির্বাচন থেমে থাকবে না :… পরবর্তী সংবাদ ভারত সফরের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads