ads

বুধবার , ৩০ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসবে যৌথ প্রযোজনার ছবি চলবে, আমদানি নিষিদ্ধ

খবর টি পড়েছেন : ১৯৮
উৎসবে যৌথ প্রযোজনার ছবি চলবে, আমদানি নিষিদ্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিদেশি ছবি আমদানি করে দেশের হলগুলোতে প্রদর্শন করা যাবে না। তবে বিশেষ বিশেষ উৎসবগুলোতে (ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখ) যৌথ প্রযোজনার ছবি দেশে মুক্তি দেওয়া যাবে। ৩০ মে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন।
নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সেলিনা বেগমের এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন চেম্বারজজ আদালতে। আবেদন শুনানির জন্য চেম্বার আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। বুধবার ওই আবেদনটি শুনানি করে আপিল বিভাগ ওই আদেশ দেন।
আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. মনিরুজ্জামান আসাদ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাশরাফির জন্য ভোট চাইলেন মুস্তফা কামাল পরবর্তী সংবাদ এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads