ads

সোমবার , ২৮ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ মে থেকে বৃহত্তর ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

খবর টি পড়েছেন : ১৬৭
৩০ মে থেকে বৃহত্তর ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের হাতে যানবাহন ভাংচুর, মারধরের বিচার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি ॥ আগামী ৩০ মে থেকে বৃহত্তর ময়মনসিংহে অনির্র্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চলীয় মোটর মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ২৮ মে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ধর্মঘটের ডাক দেন উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম শামীম সিআইপি। ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃঙ্খল ছাত্র-শিক্ষকের হাতে যানবাহন ভাংচুর, পরিবহন শ্রমিকদের মারধর ও সাংবাদিক নাজেহালের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এই কর্মসূচী ঘোষণা করা হয়। ঢাকা-ময়মনসিংহ, টাঙ্গাইল-ময়মনসিংহ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-নেত্রকোণা, ময়মনসিংহ-শেরপুর, ময়মনসিংহ-হালুয়াঘাটসহ বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সব রুটে এই পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী মিনিবাসের সাথে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ মে, ২০১৮ তারিখ অর্ধশত যানবাহনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরদিন ১৪ মে শিক্ষাথীরা বেলতলী নামকস্থানে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একই কায়দায় ৩০-৩৫টি গাড়ি ভাংচুর করে। ওই সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের হামলায় পরিবহন শ্রমিক কর্মচারীসহ স্থানীয় ২ সাংবাদিক নাজেহাল হন, স্থানীয় এলাকাবাসী নারী-পুরুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা, উঠতি বোরো ধানে অগ্নিসংযোগ করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর গত ১৫ দিনেও হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ কোন ব্যবস্থা গ্রহ না করায় এই কর্মসূচী দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন মালিক ও শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোটর মালিক সমিতির উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম শামীম। ওই সময় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, মোটর মালিক সমিতির সম্পাদক রবিউল হোসেন শাহীন (সাবেক মহাসচিব), শামসুল আলম তালুকদার, বিকাশ রায়, সোমনাথ সাহা, সহ-সভাপতি মুসা সরকার, মুনজুরুল হক তালূকদার, শ্যামল দত্ত এবং ময়মনসিংহ জেলা মোটর যান কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদযাত্রা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ওবায়দুল কাদেরের পরবর্তী সংবাদ মাশরাফির জন্য ভোট চাইলেন মুস্তফা কামাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads