ads

সোমবার , ২৮ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ১২

খবর টি পড়েছেন : ১৫৪
সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ১২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ আরও ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লা, চাঁদপুরের ফরিদগঞ্জ, পিরোজপুর, পাবনা ও ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন, নাটোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন এবং সাতক্ষীরা, মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ ৪ জন নিহত হয়।

Shamol Bangla Ads

কুমিল্লা: দেবিদ্বার ও সদর দক্ষিণ উপজেলায় রবিবার পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকার প্রয়াত আবদুল্লাহ ভুইয়া ওরফে বাবুল মিয়ার ছেলে এনামুল হক দোলন ও সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে নুরু মিয়া। পুলিশ বলছে, নিহত দু’জনেই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সাতক্ষীরা: সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাঁকাল-আগুনপুর এলাকায় রবিবার রাতে ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এরা হচ্ছে সদর উপজেলার ভোমরা গ্রামের আজগর আলীর ছেলে খলিলুর রহমান পুটি (৩৫) ও জেলা শহরের মধুমোল্লারডাঙ্গী গ্রামের মৃত ইয়াদ আলী মিস্ত্রির ছেলে ইমদাদুল হক (৪৫)।
মুন্সীগঞ্জ: সদর উপজেলায় রবিবার রাতে মাদক ব্যবসায়ীদের দু’টি গ্রুপের মধ্যে ‘গোলাগুলিতে’ সুমন বিশ্বাস ওরফে কানা সুমন (৩৩) নামে একজন নিহত হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সালাউদ্দিন জানান, রবিবার রাত দেড়টার দিকে উপজেলার মিরকাদিম এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের দু’টি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে জানা যায়, নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন বিশ্বাস ওরফে কানা সুমন।
নাটোর: সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনগরকান্দি এলাকায় রবিবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল খালেক নামে একজন নিহত হয়েছে। নিহত খালেক উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকার আজাহার আলীর ছেলে।
ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ব্রিজ এলাকায় রবিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা নামে একজন নিহত হয়েছে। নিহত বাদশা উপজেলার গোবিন্দপুরের আব্দুর রশিদ ছৈয়ালের ছেলে।
পিরোজপুর: সদর ও মঠবাড়িয়া উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় অহিদুজ্জামান অহিদ মো. মিজান নামে দু’জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌড়িখারা সোহাগদল গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে অহিদুজ্জামান অহিদ ও মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বাসিন্দা মো. মিজান।
পাবনা: বেড়া উপজেলার তেঘরী মহল্লায় রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। নিহত ইজ্জত আলী প্রামাণিক (২৭) উপজেলার হাটুরিয়া পূর্বপাড়ার মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে।
ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় সোমবার ভোররাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, নিহত ব্যক্তি রূপনগরের চলন্তিকা বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু।
ঝিনাইদহ: সদর উপজেলার জারগ্রামে রোববার রাতে ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ শীর্ষ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফরিদ (২৫) ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার মোহম্মদ আলীর ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লার ২ মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা পরবর্তী সংবাদ সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads