রাঙামাটি : রাঙামাটির জেলার পর্যটন কেন্দ্র সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মী নিহত হয়েছে। ২৮ মে সোমবার ভোরে সাজেক ইউনিয়নের দক্ষিণ ক্ষরলাছড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্মৃতি চাকমা (৪৭), অতল চাকমা (৩৫) ও সঞ্জীব চাকমা (৪৫)।
রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমা বলেন, জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের (জেএসএস) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।



















