ads

বুধবার , ৯ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী ৭ দিন উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

খবর টি পড়েছেন : ১২৪
আগামী ৭ দিন উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৭ দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত হ্রাস পেতে পারে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, প্রতি বছর মার্চ-মে মাস প্রাক-মৌসুম। এসময় বৃষ্টিপাত, বিজলী চমকানো ও বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়।
বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ পার্শ্ববর্তী অঞ্চল এবং ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এসময় বজ্রপাত,শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত এ মৌসুমে বিকেলের দিকে বজ্রমেঘ তৈরি হয়ে থাকে।
তিনি বলেন, অন্যদিকে আগামী ৩ দিন সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ৩০/৪০ কিলোমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।-বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার জামিনের বিষয়ে আদেশ মঙ্গলবার পরবর্তী সংবাদ এবারের সম্মেলন হবে ইতিহাসের সেরা : সোহাগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads