ads

শনিবার , ১৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্সের হামলা

খবর টি পড়েছেন : ১২৫
সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্সের হামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগে দেশটিতে একযোগে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশনায় এ বিমান হামলা শুরু করেছে পশ্চিমা এ মিত্র দেশগুলো। অন্যদিকে সিরিয়ার বিমান বাহিনী এ হামলার প্রতিরোধ করছে। খবর- বিবিসি, রয়টার্স।
আন্তর্জাতিক গণমাধ্যম বিসিবি ও রয়টার্সে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এ সামরিক হামলার ঘোষণা দেন। সিরিয়ায় এ হামলায় ব্রিটেন ও ফ্রান্স যোগ দিয়েছে বলেও নিশ্চিত করা হয়।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ার ডুমায় রাসায়নিক হামলার অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে কী করা হবে সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই বিমান হামলা শুরু করা হলো।
এদিকে দেশটিতে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এছাড়া রাসায়নিক আক্রমণের অভিযোগ পশ্চিমাদের ‘প্ররোচনামূলক’ আচরণ বলে দাবি করেছে রাশিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়ার দাবি পরবর্তী সংবাদ সুরের মূর্ছনা ও মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads