ads

শুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

খবর টি পড়েছেন : ২৯১
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চৈত্র সংক্রান্তি আজ। ১৪২৪ বাংলা সনের সর্বশেষ মাস চৈত্রের শেষ দিন। কাল বাংলা নববর্ষ ১৪২৫। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ-ভারতসহ বিশ্বব্যাপী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্র সেক্রেটারি জন জে সুলিভান এক বিবৃতিতে নববর্ষের এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি। আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান জন জে সুলিভান। বিবৃতিতে বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলা হয়- ‘শুভ নববর্ষ’।
আগামীকাল শনিবার বাংলা নতুন বছর ১৪১৫ শুরু হবে। দিনটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি পালন করবে বাঙালিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২৫৭ পরবর্তী সংবাদ নওয়াজ শরিফ আজীবন অযোগ্য

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads